শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সর্বাত্মক লকডাউনে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর ৭ টিপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারিব সুইজা: প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ এড়াতে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। এতে ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে হতাশ হওয়ার অবস্থা। তবে হা-হুতাশ না করে বরং সময়টা কীভাবে পরিবারের সবার সঙ্গে উপভোগ করতে পারবেন; সেটা নিয়ে ভাবুন। সময়টা উপভোগ করা জন্য কিছু টিপস দেয়া হলো।

ইবাদতে মনোযোগী হতে পারেন
ব্যস্ত জীবনের কারণে অনেক নফল ইবাদতই আমরা ছেড়ে দিই। ইচ্ছে করলে কিন্তু অবসরের এ সময়গুলো কাজে লাগিয়ে ইবাদতে নিজের উপস্থিতি বাড়াতে পারেন। বাড়ির সবাইকে নিয়ে জিকিরের হালকা তৈরি করতে পারেন। কোরআন তেলাওয়াত ও গজলের বৈঠক সাজাতে পারেন।

বাচ্চাদের দায়িত্ব দিন
বাড়ির সব কাজ একা করতে যাবেন না বাচ্চাদেরও দায়িত্ব দিন। ধোঁয়া বাসন মুছে রাখা, বইয়ের টেবিল গুছিয়ে রাখা, আসবাব থেকে ধুলো ঝাড়ার মতো কাজগুলো বাচ্চারাও অনায়াসে করতে পারবে। নতুন কাজ পেয়ে বাচ্চাদের উৎসাহও বাড়বে, আপনারও সাহায্য হবে। তা ছাড়া বাচ্চারাও দায়িত্ব নিতে শিখবে।

পুরনো দিনের গল্প করুন
বাড়ির সবার সঙ্গে বসে গল্প করার এমন সুযোগ আর একটাও পাবেন না! তাই বিকেলের দিকটায় এক কাপ চা হাতে বাড়ির সবার সঙ্গে জমিয়ে গল্প করুন। পুরনো অ্যালবাম বের করে আনুন, বাবা-মা বা শ্বশুর-শাশুড়ির কাছে পুরনো দিনের গল্প শুনুন। পরিবারের সবার সঙ্গে সম্পর্কের বাঁধন জোরদার হবে।

দূরত্বকে ডোন্ট কেয়ার
পরিবারের কোনও সদস্য বাইরে রয়েছেন? সহায় নিন ভিডিও কলের। দিনের যে কোনও সুবিধাজনক সময়ে তাকে কল করুন। তারপর গল্প করুন প্রাণ ভরে। আর আপনি নিজেই যদি বাইরে থাকেন? তাতেও অসুবিধে নেই। বাবা-মা সহ বাড়ির সব বয়স্ক মানুষদের দিনে অন্তত ২-৩ বার ফোন করে কথা বলুন, তাতে ওঁরা আপনার জন্য দুশ্চিন্তায় বা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগবেন না।

শখের কাজগুলো করুন
আঁকতে ভালো লাগে। অথচ সময়ের অভাবে কিছুতেই রং পেনসিল নিয়ে বসা হয় না? বাড়িতে থাকার ফাঁকা সময়টুকু ইচ্ছেমত আঁকুন। তুলির ক্যানভাসে সাজিয়ে তুলুন ভালবাসা। মন ভালো থাকবে।

পুরনো বন্ধুদের ফোন করুন
সোশাল ডিসট্যান্সিং মানে কিন্তু মনের দূরত্ব নয়! ফোনে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন, ভিডিও কল করে আড্ডা জমান। দূরত্ব মুছে যাবে এক নিমেষে!

নিজের যত্ন নিন
নানারকম কাজের মধ্যà§