শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

জাপানে ভারি বর্ষণে ভূমিধস, নিখোঁজ ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে প্রবল বৃষ্টিপাতের পর আচমকা ভূমিধস দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় শহর আতামিতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএইচকে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে এনএইচকে জানিয়েছে, ভূমিধসে শিজুওকা অঞ্চলের বেশ কয়েকটি বাড়িঘর ভেসে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে আতামি শহরে ভূমিধসে একাধিক বাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে ভেসে যেতে দেখা গেছে।

জাপানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশ এবং দমকল বাহিনী নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ শুরু করেছে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় শিজুওকা কর্মকর্তারা জাতীয় সরকারের কাছে সাহায্য চেয়েছে।

ঘটনাস্থলের কাছাকাছি এলাকাগুলোতে রেল চলাচল স্থগিত করা হয়েছে। ভূমিধসের আঘাতে গাড়ি উল্টে গিয়ে কানাগাওয়া অঞ্চলে অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এনএইচকে’র তথ্যমতে, গত ৪৮ ঘণ্টায় শিজুওকার পাশাপাশি কানাগাওয়া অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাবে স্থানীয় কর্তৃপক্ষগুলো আকস্মিক বন্যা ও তৎসম্পর্কিত সম্ভাব্য বিপর্যয়ের সতর্কতা জারি করতে বাধ্য হয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির বেশ কিছু এলাকায় আরও অন্তত দুদিন ভারি বৃষ্টিপাত হতে পারে।

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ