বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

অন্তরের প্রশান্তির জন্য দিনে দুইবার সুরা রহমান শুনেন পাকিস্তানী অভিনেত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান:  অন্তরের প্রশান্তি ও মন ভালো রাখতে প্রতিদিন দুইবার ক্বারী আব্দুল বাসিত রহ.-এর কণ্ঠে সুরা রহমান শুনেন পাকিস্তানী অভিনেত্রী আয়েশা ওমর।

সম্প্রতি স্যোশাল মিডিয়া ইনস্টাগ্রামে আয়েশা ওমরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তাকে প্রশ্ন করা হয়- আপনি গুগলে সর্বশেষ কী সার্চ করেছেন?

মোবাইল স্কিনের দিকে তাকিয়ে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, ‘এটা লজ্জার কোন বিষয় নয়।’ পরে মোবাইল ভক্তদের দেখিয়ে বলেন, ক্বারী আব্দুল বাসিতের কণ্ঠে সুরা আর-রহমান আমি গুগলে সর্বশেষ অনুসন্ধান করেছি। আমি দিনে দুইবার সূরা রহমানের তেলাওয়াত শুনি, এজন্যই গুগলে শেষ সার্চ সূরা রহমান।

তিনি বলেন, ‘সারাদিন অনেক কাজ করি। তবে সব কাজের মাঝে সুরা রহমানের তেলাওয়াত শোনা আমার একটি স্বতন্ত্র কাজ। যখন আমি ক্বারী আব্দুল বাসিত রহ.-এর কণ্ঠে সুরা রহমান শুনি অন্তরে এক ধরণের প্রশান্তি অনুভব করি। কোন ধরণের অশান্তি ও চাপ অনুভব করলেও এই সুরা শুনে সময় কাটাই’।

এক্সপ্রেস নিউজ জানিয়েছে, পাকিস্তানী অভিনেত্রী আয়েশা ওমর আরো বলেন, অন্তরের প্রশান্তির জন্য আমি একা একা সময় কাটাই, সূরা রহমানের তেলাওয়াত শুনি এবংপাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। এতে শুধু ন্তরেই শান্তি অনুভব করি না, আমার রবের নিকটবর্তীও হয়ে যাই।

১৯৮১ সালের ১২ অক্টোবর পাকিস্তানের লাহোরের জন্ম গ্রহন করেন আয়েশা ওমর। এক বছর বয়সে পিতা হারান আয়েশা। তার মা তাকে এবং তার ভাইকে বড় করেন।

সূত্র: জিও নিউজ, এক্সপ্রেস নিউজ।

এনটি