বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আল্লাহর সাহায্য ছাড়া মুক্তির উপায় নেই: আ.খ.ম আবুবকর সিদ্দীক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

করোনাকালে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্থ শিক্ষাপ্রতিষ্ঠানের কোটি কোটি শিক্ষার্থীও। দিনমজুরের মজুরি না পাওয়ার মতোই দিনশেষে কোনো নতুন সবক পাচ্ছে না শিক্ষার্থীরা। করোনাকালের এ অবসরে কীভাবে সময় কাটাবে দেশের ছাত্র-ছাত্রীরা? এ বিষয়ে রাজধানী ডেমরার দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ.খ.ম আবুবকর সিদ্দীক গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন শিক্ষার্থীদের। তার সঙ্গে কথা বলেছেন আওয়ার ইসলামের নিউজরুম এডিটর মোস্তফা ওয়াদুদ।।


তিনি বলেন, চলমান এ সময়ে শিক্ষার্থীরা করোনাভাইরাস থেকে মুক্তির জন্য বেশি বেশি দোয়া করবে। স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। আর নিজেদের উদ্যোগে পড়াশোনা করবে। শিক্ষার্থীদের জীবন খুবই মূল্যবান। প্রায় দেড় বছর কেটে গেল করোনায়। অনেক সময় নষ্ট হয়ে গেছে। আর নষ্ট করা যাবে না। অতএব এখন যে যেভাবে পারে সময়কে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, আশা করি আল্লাহর রহমতে এক সময় এই মহামারী থাকবে না। কিন্তু জীবনতো থেমে থাকবে না। জীবন চলতেই থাকবে। সুতরাং যাতে সময় নষ্ট না হয়, সেদিকে খুব বেশি সচেতন থাকবে। শিক্ষার্থীরা পড়াশোনা করবে। যেহেতু আগামীবছর উপরের ক্লাসে পড়তে হবে। পরীক্ষা দিতে হবে। তাই করোনার এ সময়গুলোতে শিক্ষার্থীরা অভিভাবকদের সহযোগিতায় ও শিক্ষকদের পরামর্শ নিয়ে চলবে। যারা উপরের ক্লাসে আছে, তারা নিজেদের ক্যারিয়ার ও ফিউচার প্লান নিয়ে চিন্তা করবে।

শিক্ষার্থীদের থেকে যদি কেউ বিদেশে উচ্চ শিক্ষা লাভ করতে চায়, তাহলে সেসব বিষয়ের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। অথবা কেউ যদি অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান পড়তে চায়, তাহলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে। মোটকথা কারো সময় যেনো নষ্ট না হয় সে বিষয়ে এলার্ট থাকবে। সময় অমূল্য সম্পদ। এটাকে হেলায়-খেলায় করা যাবে না।

শিক্ষার্থীরা মানবিক কি কি কাজে অংশ নিতে পারে? এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ আ.খ.ম আবুবকর সিদ্দীক বলেন, আসলে মানবিক কাজের কথা যদি বলতে যাই, তাহলে সবার সামর্থ্য তো এক না। যার যার সামর্থ মোতাবেক কাজ করবে। তবে আমরা সবাই একটা কাজ করতে পারি, সেটা হলো সবাইকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করতে পারি। এটা আমাদের একটি মানবিক কাজ।

আবার আমাদের মাঝে যাদের সামর্থ্য আছে, তারা এই করোনা মহামারীর কারণে যারা নানান সংকটে আছে, সেটা খা