সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

শুক্রবার থেকে শুরু হচ্ছে আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ রহ.; চর্চা ও গবেষণা সপ্তাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

শায়খুল হাদিস আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ রহ. বর্ণাঢ্য জীবন চর্চা ও গবেষণার জন্য সপ্তাহব্যাপী উদ্যোগ গ্রহণ করেছে  দেশের সর্ববৃহৎ ইসলামী সংবাদ মাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। আগামী ৯ জুলাই শুক্রবার থেকে শুরু হবে এ চর্চা ও গবেষণা সপ্তাহ।

অনন্য এ আয়োজন সম্পর্কে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন, ‘আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ রহ. ছিলেন সময়ের এক স্বপ্নপুরুষ। তাকে নিয়ে এমন একটি উদ্যোগ হাতে নিতে পেরে আওয়ার ইসলাম পরিবার গর্ববোধ করছে।’

আওয়ার ইসলামের ব্যতিক্রমী এ আয়োজনে থাকছে আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ রহ. স্মরণে সাময়িকী প্রকাশ, তিন পর্বের লাইভ আলোচনা সভা, পুরস্কার ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, কাজী সাহেব রহ. এর মালফুজাত প্রকাশ, তার ভক্ত ও ছাত্রদের মুক্তগদ্য, স্মৃতিকথা ও লেখা প্রকাশ।

তিন পর্বের লাইভ আলোচনা সভার প্রথম পর্ব ৯ জুলাই শুক্রবার রাত ৯টায়, দ্বিতীয় পর্ব- ১২ জুলাই সোমবার রাত ৯টায় এবং তৃতীয় পর্ব- ১৫ জুলাই বৃহস্পতিবার রাত ৯টায়। উপস্থিত থাকবেন তার প্রিয় ছাত্র ও দেশ বরণ্যে ওলামায়ে কেরাম। লাইভটি সম্প্রচার করবে আমাদের ফেসবুক পেজ - Ourislam tv এছাড়া পরবর্তীতে লাইভের সংরক্ষিত ভিডিও দেখতে পারবেন আমাদের ইউটিউব ourislam tv থেকে।

সপ্তাহব্যাপী পুরস্কার ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় প্রত্যেকদিন সকাল ৯টায় আওয়ার ইসলামের ফেসবুক পেজে আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ রহ. একটি প্রশ্ন দেয়া হবে। উত্তর দেয়া যাবে রাত ১১টা পর্যন্ত। বিজয়ীর নাম প্রকাশ হবে পরদিন সকাল ১০টায়। ভাগ্যবান বিজয়ীর জন্য থাকছে নগদ ৫০০ টাকা, কুইজ বিজয়ের সার্টিফিকেট ও জ্ঞানবন্ধু বই।

আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ রহ. স্মরণে প্রকাশিতব্য সাময়িকীতে আপনিও লিখতে পারেন। তাকে নিয়ে আপনার স্মৃতি, মূল্যায়নসহ যেকোনো মুক্তগদ্য লিখতে পারেন। প্রকাশিত হবে আওয়ার ইসলাম সাময়িকীতে। লেখা থাকতে হবে ৬০০ শব্দের মধ্যে। লেখা পাঠানোর শেষ তারিখ ১২ জুলাই সোমবার। লেখা পাঠিয়ে দিন- newsourislam24@gmail.com বিস্তারিত জানতে কল করুন- ০১৭১৯০২৬৯৮০ নাম্বারে।

এছাড়া শায়খুল হাদিস আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ রহ. বর্ণাঢ্য জীবন চর্চা ও গবেষণা সপ্তাহ- ২০২১ উপলক্ষে আসছে ৯ জুলাই শুক্রবার সকাল ৮ টা থে