বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

মাওলানা সাইফউদ্দীন ইয়াহইয়ার ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাবেক যুগ্ম মহাসচিব ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি, মাসিক কাবার পথে'র সম্পাদক বিশিষ্ট গবেষক আলেম মাওলানা সাইফউদ্দীন ইয়াহইয়া আজ ৮ জুলাই বৃহস্পতিবার সকাল ছয়টায় রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মাওলানা সাইফউদ্দীন ইয়াহইয়ার ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার গভীর শোক প্রকাশ করেন।

এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা সাইফউদ্দীন ইয়াহইয়া বহুমুখী যোগ্যতার অধিকারী প্রতিভাবান আলেম ছিলেন। তিনি একাধারে দক্ষ সংগঠক, জনহিতৈষী রাজনীতিক, গবেষক আলেম, জনপ্রিয় লেখক ও সম্পাদক ছিলেন। বাংলাদেশের ইসলামী সাহিত্যকে আজকের অবস্থানে পৌঁছাতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

অন্যদিকে বাংলাদেশের ইসলামী রাজনীতির অঙ্গনেও তিনি কিংবদন্তি ভূমিকা পালন করেছেন। "মাঠ রাজনীতি ও তত্ত্ব নির্মাণ" উভয় ক্ষেত্রেই তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। গণমুখী ইসলামী রাজনীতি চর্চার যে ধারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শুরু করেছিল, তার বিকাশকালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

নেতৃদ্বয় আরও বলেন, মাওলানা সাইফউদ্দীন ইয়াহইয়া বাংলাদেশের ইসলামপন্থায় বহুমাত্রিক অবদান রেখেছেন। যার প্রভাব দীর্ঘকাল থাকবে। আমরা আল্লাহর কাছে তাঁর সকল দীনি খেদমতের কবুলের জন্য দোয়া করছি। পাশাপাশি তাঁর পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ