বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

১০০ দুস্থ পরিবারকে ত্রাণ দিলেন সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলমান লকডাউনের কারণে নিজেদের রেশন সংকুলান করে কুড়িগ্রামে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ ১০০ পরিবারকে চাল, আটা, ডাল, তেল, লবণ ও সাবান ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে ধরলা সেতুর পূর্বপাড়ে প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্কে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ধরলা নদীর অববাহিকার পৌরসভা ও পাঁচগাছি ইউনিয়নের পরিবারগুলোকে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ রংপুর সেনানিবাসের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ বীর ব্যাটালিয়নের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৩০ বীর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবুল হাসনাত, কুড়িগ্রামে সেনাবাহিনীর টহল অভিযানিক দায়িত্বে থাকা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. মিজান-উর-রশীদ ভূঁইয়া, ক্যাম্প উপ-অধিনায়ক লেফটেন্যান্ট তানজিম ফাহিম হিমেল ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রফিকুল হাসানসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ৩০ বীর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবুল হাসনাত জানান, জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ