মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মসিবত থেকে বাঁচার সহজ উপায় বলে দিলেন মুসা আ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ মুযযাম্মিল হক উমায়ের।। আফলাতুন এর কথা৷ তিনি অনেক বড় চিকিৎস ছিলেন৷ সেই যুগের জ্ঞানীদের শীর্ষস্থানীয় একজন মহান ব্যক্তি ছিলেন৷ ছিলেন অনেক বড় দার্শনিক৷

তার লেখিত বই-পুস্তক থেকে পুরো পৃথিবী উপকৃত হচ্ছে যুগ যুগ ধরে৷ বলা হয় তিনি হযরত মূসা আলাইহিস সালামের যুগের মানুষ ছিলেন৷ তিনি জঙ্গলে একটি ঝুঁপড়িতে বসবাস করতেন৷ মানুষের সাথে তেমন ওঠাবসা করতেন না৷

তার সাথে দেখা করতে হলে আগে থেকে অনুমতি নিতে হত৷ সে আল্লাহ তাআলাকে মানত৷ তবে নবীকে মানত না৷ একবার তার হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাত হয়৷ হযরত মূসা আলাইহিস সালাম তাঁকে বলেন, আমি আল্লাহ তাআলার নবী৷ আমার উপর ঈমান নিয়ে আসো৷

আফলাতুন বলল আমার একটি প্রশ্ন আছে৷ হযরত মূসা আলাইহিস সালাম বলেন, কী প্রশ্ন৷ সে বলল, মনে করেন আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে তীর মারতেছেন৷ বান্দাদণ এখন বিপদে পড়েছে৷ এই মূহুর্তে বান্দাগণ এই মসিবত থেকে কীভাবে রক্ষা পাবে?

হযরত মূসা আলাইহিস সালাম বিলম্ব ছাড়া সাথে সাথেই উত্তরে বলেন, বান্দাগণ তীর নিক্ষেপকারীর কোলে ওঠে যাবে৷ এতে বান্দাগণ এই বিপদ থেকে বেঁচে যাবে৷ কারণ তীর তো সামনের দিকে যাবে আর বান্দাগণ তো আল্লাহ তাআলার কোলে থাকবে৷

এখানে কোলে ওঠার দ্বারা উদ্দেশ্য হল, যদি বান্দাগণ আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, তাঁর প্রিয় হয়ে যায়, তাহলে তীর কখনোই বান্দাকে বিপদে ফেলতে পারবে না৷ আর যে বান্দা আল্লাহ তাআলা থেকে দূরে থাকবে, তাকেই তীর গ্রাস করবে৷ সুতরাং মসিবত থেকে বাঁচার একমাত্র উপাঞ হল আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাওয়া৷ যে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, তাঁকে মসিবত কখনো গ্রাস করতে পারে না৷ আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর প্রিয় বানিয়ে নিন৷ আমীন৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ