বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেককে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে ৫৫ জনের মৃত্যুর ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রত্যেক নিহতের পরিবারের জন্য ন্যূনতম ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ, আহতদের বিনা খরচে চিকিৎসা এবং কর্মস্থানের দাবি জানিয়েছেন।

আজ দুপুরে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি উপস্থিত ছিলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, যারা আমাদের জীবনটাকে চলমান রাখে, যারা রাষ্ট্রকে চালু রাখে, তাদের যথাযোগ্য মর্যাদা না দিলে, তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে, যা হবার তাই হয়েছে। ফলে এটাকে দুর্ঘটনা বলা যাবে না। এটাকে যেন মনে হয় পরিকল্পিত হত্যাকাণ্ড যদিও হত্যা করেনি কেউ।

হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমরা সম্মেলিতভাবে দাবি করছি, যারা মারা গেছে তাদের অন্তত ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক। যারা বেঁচে আছে তাদের প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে তুলতে হবে। তাদের কাজ দিতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফত, রাষ্ট্র চিন্তার আইনজীবী হাসনাত কাইয়ুম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান, মো. ফরিদ উদ্দিন ও ছাত্র অধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ