শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কাবুল বিমান বন্দরের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্ক একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন রিসেপ তায়িপ এরদোয়ান।

ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দুই দেশের নিরাপত্তা বাহিনী এ বিষয়ে ফোনে আলাপ করে।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন, ‘যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সঙ্গে আলাপকালে আমরা একটা সিদ্ধান্তে এসেছি-কী করব, কী করব না।’

এরদোয়ান জানান, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও এ বিষয়ে ফোনে আলাপ করেছেন।

তুরস্কের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিদেশি কূটনৈতিক এবং রাজনীতিবিদরা এই কাবুল বিমান বন্দর ব্যবহার করেই আফগানিস্তানে যাওয়া-আসা করেন।

যুক্তরাষ্ট্র দেশটি থেকে তাদের সেনা প্রত্যাহার করছে। তবে দূতাবাসের নিরাপত্তায় ৬০০ সেনা থেকে যাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ