আরও পড়ুন: তাকমিলে সারাদেশে দ্বিতীয় ও চতুর্থ হয়েছেন গোলাপবাগ মহিলা মাদরাসার নাজিয়া ও এশা
প্রকাশিত ফলাফলে সারাদেশে পুরুষ শাখায় তৃতীয় হয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম (দিলুরোড মাদরাসা) এর ছাত্র মো. গালিব আনোয়ার সিদ্দীকী। তার মোট প্রাপ্ত নম্বর ৯২৯। মেধাতালিকায় প্রথম হয়েছেন আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর মাদরাসা সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের শিক্ষার্থী মো. মাকতুম আহমেদ। তার মোট প্রাপ্ত নম্বর ৯৩৫। আর আর ২য় হয়েছেন জামিয়া রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ মাদরাসার ছাত্র রেজাউল করীম নাঈম। তার মোট প্রাপ্ত নম্বর ৯৩১।
আরও পড়ুন: তাকমিল পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছেন মাদানীনগর মাদরাসার মাকতুম
আরও পড়ুন : তাকমিল পরীক্ষায় বারিধারা মাদরাসার অসাধারণ সাফল্য
এদিকে মেধাতালিকায় সারাদেশে মহিলা শাখায় প্রথম হয়েছেন মিফতাহুল জান্নাত (মহিলা মাদরাসা) ৫৩ গলগন্ডা, মোমেনশাহীর ছাত্রী মাসুমা। তার মোট প্রাপ্ত নম্বর ৯০৩। দ্বিতীয় হয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মহিলা মাদরাসা, ৩৫/সি, উত্তর গোলাপবাগ, যাত্রাবাড়ী, ঢাকার ছাত্রী নাজিয়া সুলতানা। তার মোট প্রাপ্ত নম্বর ৮৯৩। একই মাদরাসার ছাত্রী কানিজ ফাতেমা এশা ৮৮৭ পেয়ে চতুর্থ হয়েছেন। তৃতীয় হয়েছেন আয়েশা রা. মহিলা মাদরাসা, লালখান বাজার, খুলশী, চট্টগ্রামের ছাত্রী মাইমুনা বিনতে রহীম উদ্দীন। তার মোট প্রাপ্ত নম্বর ৮৯১।