সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাংস খেয়ে পেট ফাঁপা, বদহজম ও কোষ্ঠকাঠিন্য হলে কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোরবানির ঈদে গরুর মাংসের হরেক রকম আইটেম রান্না হয়। সঙ্গে পোলাও-কোরমা তো থাকেই। অতিরিক্ত খাওয়ার কারণে হতে পারে গ্যাস, বদহজম, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যসহ নানা সমস্যা। মাংস অবশ্যই খাবেন, সেই সঙ্গে সালাদ ও শাক-সবজি রাখুন। তার পরও সমস্যা হতেই পারে। সমস্যা হলে কী করবেন? হাতের কাছেই আছে সমাধান। চলুন জেনে নেই…

**পেটে গ্যাস বা পেট ফাঁপা:

প্রতিবেলা মাংস খাওয়ার পর এক টুকরা আদা মুখে নিয়ে চিবিয়ে খান। পেটে গ্যাস জমবে না। কাঁচা আদা চিবিয়ে খেতে না পারলে আদার চা পান করুন। গ্যাস্ট্রিকের ব্যথা হলেই ওষুধ খাবেন না। হালকা গরম পানিতে আধা কাপ লেবুর রস মিশিয়ে খান, ব্যথা কমে যাবে।

খাবার খাওয়ার মাঝখানে পানি পান করবেননা। এতে খাবার ভালো হজম হয় না বরং গ্যাসে পেট ফেঁপে যায়। খাওয়ার আধা ঘণ্টা পর পানি পান করুন। কাঁচা রসুন পেট ফাঁপা সমস্যায় উপকারী। কয়েক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খান। পেট ফাঁপা কমে যাবে।

পানি ছাড়া ১ টেবিল চামচ আদার রস, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ চিমটি লবণ ভালো করে মিশিয়ে খান। সঙ্গে সঙ্গে কাজ হবে। লবণ দিয়ে আদা কুচি চিবিয়ে খেলেও উপশম হবে।

**বদহজম:

বেকিং সোডা বদহজমের সমস্যা দূর করতে খুবই কার্যকর। আধা গ্লাস পানিতে আধা চা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করুন। বদহজমের সমস্যা দূর হবে। কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে পান করলে বেশ উপকার পাবেন।

**কোষ্ঠকাঠিন্য

মাংসের পাশাপাশি কাঁচা সালাদ ও সবজি খাবেন। প্রতি বেলায় ১ বাটি পরিমাণ সালাদ বা সবজি খেলে কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পাবেন।

অতিরিক্ত পরিমাণ মাংস খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা হতেই পারে। রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে ইসবগুল খাবেন। ১ গ্লাস পানিতে ১ টেবিল চামচ ইসবগুল মিশিয়ে সঙ্গে সঙ্গে পান করুন।

একটা বড় সাদা এলাচ ১ কাপ গরম দুধে সারা রাত ভিজিয়ে রেখে সকালে এলাচটি থেঁতলে দুধসহ খেয়ে নিন। বেশি সমস্যা হলে দিনে দু’বার খাবেন।

এলোভেরা জেল কোষ্ঠকাঠিন্যের সমস্যায় বেশ কার্যকর। এলোভেরা পাতার শাস বের করে ১ গ্লাস পানির সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে পান করুন, কাজ হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ