মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন প্রয়োজন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমানে কোভিড-১৯ সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই সংক্রমণ নিয়ন্ত্রণে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আজ রোববার মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ মোকাবিলায় জনপ্রতিনিধিদের দায়িত্ব অনেক বেশি। জনগণকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধ করতে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোভিড-১৯ মোকাবিলায় সমাজের সব স্তরের মানুষকে নিয়ে প্রতিটি পাড়ায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।

যেহেতু করোনা সঙ্কটটি দীর্ঘদিন ধরে চলার আশঙ্কা রয়েছে, তাই এই কমিটিকেও দীর্ঘসময় ধরে কাজ করার প্রস্তুতি রাখতে হবে। এই কমিটির মূল কাজ হবে মাস্ক বিতরণ ও পরিধানে জনগণকে উদ্বুদ্ধ করা, কারো করোনা উপসর্গ দেখা দিলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া ও টেস্টের ব্যবস্থা করা এবং সবাইকে ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করা।

পাশাপাশি, এই কমিটি জনসমাগম হয় এমন স্থানে তদারকি জোরদার করবে যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে। সবার আন্তরিক সহযোগিতার ফলেই দ্রুত করোনা সংক্রমণ রোধ করা সম্ভব।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামানসহ অন্যরা বক্তব্য দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ