শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

তিন দিনে ভারতীয় বাহিনীর গুলিতে ৬ কাশ্মীরি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

অধিকৃত কাশ্মীর উপত্যকায় গত তিন দিনে ভারতীয় বাহিনীর গুলিতে ৬ কাশ্মীরি যুবক নিহতের ঘটনা ঘটেছে।

কাশ্মীরি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উপত্যকাটিতে ভারতীয় বাহিনীর দমন-পীড়ন অব্যাহত রয়েছে, এরই ধারাবাহিকতায় আরো দুই কাশ্মীরি যুবক নিহত হলেন। যাতে তিন দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।

ভারতীয় বাহিনীর পক্ষ থেকে কুলগ্রাম জেলায় কথিত সার্চ অপারেশন-এর নামে গুলি চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো এই অভিযান চালু রয়েছে। এই এলাকায় মোবাইল, ইন্টারনেটও সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত তিন দিন ধরে জম্মু-কাশ্মীরের  বিভিন্ন জেলায় গুলি চালিয়ে আসছে ভারতীয় বাহিনী। এর আগে সোপোর ও বান্দিপাড়া জেলায় হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ