শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দুর্বৃত্তের হামলায় মসজিদে নামাজরত ইমাম নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

আলজেরিয়ার তিজি ওউজু প্রদেশে তারেক বিন যিয়াদ মসজিদে নামাজে ইমামতি করা অবস্থায় ইমামের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় আহত ইমাম ইন্তেকাল করেছেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে, আলজেরিয়ার তিজি ওউজু প্রদেশের  তারেক বিন যিয়াদ মসজিদে আসরের নামাজের ইমামতি করেছিলেন ইমাম বেলাল হামুদি। নামাজে ইমামতি অবস্থায় তিনি রুকুতে গেলে  ১ দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে ইমাম সাহেবের উপর হামলা করেন।

এসময় ঘাতককে অস্ত্রসহ আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন।

অপরাধী সম্পর্কে স্থানীয় লোকজন জানিয়েছেন, সেই ব্যক্তি মানসিক রোগী এবং বিভিন্ন সময় মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অপরাধীকে প্রথমে চিকিৎসা প্রদান করা হবে। এ ঘটনার পুরোপুরি তদন্ত করা হবে। মানসিক অসুস্থতা ও এজাতীয় কোন রোগের অজুহাতে অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ