সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের জন্য ফেসবুকে নতুন নিয়ম চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের টাইমলাইনে তাদের নিজস্ব আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মঙ্গলবার (২৭ জুলাই) ফেসবুক কর্তৃপক্ষ এ ঘোষণা দেন।

রয়টার্সের প্রতিবেদনের তথ্য মতে, বিজ্ঞাপনদাতারা ব্যবহারকারীর বয়স, লিঙ্গ এবং ফেসবুক ব্যবহারের পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গে ম্যাসেঞ্জার এবং তার ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অবস্থান অনুসারে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের টার্গেট করতে পারবেন না।

শিশু ব্যবহারকারীদের আগ্রহ বা অন্যান্য সাইটের সার্চের ভিত্তিতে যে সমস্ত বিজ্ঞাপন তাদের নিজেদের টামলাইনে আসে সে বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ।

একটি ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম জানিয়েছে যে, তারা এই পরিবর্তন আনছে কারণ ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারী সামাজিক মাধ্যম ব্যবহারের বিধিনিষেধ অনুয়াযী সিদ্ধান্ত নিতে পারেন না।

এদিকে এই বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, বিজ্ঞাপন বন্ধ করা হলেও ব্যবহারকারীর ডেটাতে কোনো পরিবর্তন হবে না।

১৬ বছরের কম বয়সী ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে প্রবেশের সময় একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকবে। তবে প্রাপ্তবয়স্ক ছাড়া যারাই ইনস্টাগ্রাম ব্যবহার করবে তাদের অ্যাকাউন্টে স্যুইচ করার বিকল্প দেয়া হবে। যাতে তাদের পর্যপবেক্ষণ করা যায়।

-এএ