উম্মে হাবীবা তামান্না।।
সমাজের প্রতিটি স্তরের মানুষ-ধনী-গরীব, ছোট-বড়, নারী-পুরুষ সকলের জন্যই ইসলাম এমন কিছু আদব উপহার দিয়েছে, যেগুলো দ্বারা একজন মুসলিম সুন্দর থেকে সুন্দরতর হয়, স্বচ্ছ হৃদয়ের অধিকারী হয়, মানুষের প্রিয়ভাজন হয়। একজন মুসলিম নারী হিসেবে আমিও চাই আমার ভিতর-বাহির সুন্দর হোক। সবার প্রিয়ভাজন হই। আমার রবের সন্তুষ্টি অর্জন করি। তাই আমাকেও পালন করতে হবে ইসলামের নির্দেশিত বিভিন্ন অবস্থা ও সময়ের উপযুক্ত আদব। তবেই আমি সুন্দর হব, আমার জীবন সুন্দর হবে। আমার ভিতর-বাহির সুন্দর হবে।
এক. ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবং ফযীলতপূর্ণ আদব হল সালাম দেওয়া। পরিচিত-অপরিচিত, ছোট-বড় সবাইকে আমি সালাম দিব। কেউ হয়ত আমার ছোট, কিংবা আমার খাদেমা, কিংবা আমার অধীনে আছে, তাকেও সালাম দিব। এক্ষেত্রে নিজেকে সালাম পাওয়ার হকদার আর সালাম দেওয়ার দায়িত্ব তাদের- এমন ভাবব না। কারণ আমাদের প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী-গরীব, ছোট-বড়, পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দিতেন।
দুই. ঘর থেকে বের হওয়ার সময় কিংবা প্রবেশ করার সময় দরজাটা আস্তে বন্ধ করব। জোরে আওয়াজ করে বন্ধ করব না বা জোরে ধাক্কা দিয়ে ছেড়ে দিব না, যাতে বিকট শব্দ করে নিজে নিজে বন্ধ হয়ে যায়। কারণ তা ঘরের লোকদের, বিশেষ করে শিশু বা বৃদ্ধদের কষ্টের কারণ হবে। তাছাড়া এটা ইসলামী আদবের পরিপন্থী। সেইসাথে অন্যের বিরক্তিরও কারণ।
তিন. কারো বাসায় গেলে তার দরজায় ধীরে ধীরে কড়া নাড়ব। জোরে জোরে কড়া নেড়ে তাকে ভয় পাইয়ে বা চমকে দিব না। কলিংবেল থাকলে তা বারবার টিপে তাকে বিরক্ত করব না। বরং তাকে ধীরে-সুস্থে এসে দরজা খুলে দেওয়ার সময় দিব। তিন বার আওয়াজ দেওয়ার পরও যদি না খুলে তাহলে আর আওয়াজ দিব না, বরং ফিরে যাব; যেমনটি নবীজী শিখিয়েছেন। মনে করব, তার কোনো ওযর আছে।
চার. তার দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে অহেতুক উঁকিঝুকি মারব না। এটা খুব দূষণীয় এবং মন্দ কাজ। তাই দরজার মুখোমুখি দাঁড়াব না। ডানে বা বামে দাঁড়িয়ে কড়া নাড়ব বা বেল বাজাব। যাতে দরজা খুললে অনিচ্ছাসত্তে¡ও ভিতরে দৃষ্টি না পড়ে। আমাদের প্রিয় নবীজীর আদব এটাই ছিল এবং এটাই তিনি সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন।
পাঁচ. দরজার সামনে জুতাগুলো এলোমেলোভাবে ফেলে রাখব না; বরং পরপুরুষের চোখে পড়ে না, এমন কোনো স্থানে সুন্দর করে গুছিয়ে রাখব।
ছয়. কারো ঘরে প্রবেশের সময় খুব ন¤্র-ভদ্র হয়ে আওয়াজ দিব এবং নযর নীচু করে প্রবেশ করব। সে যেখানে বসতে দেয় সেখানেই বসব। যা খেত