শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রায়পুর কাসেমুল উলুম মহিলা মাদরাসার মুহতামিমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রায়পুর কাসেমুল উলুম মহিলা মাদরাসার মুহতামিম ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি, মাওলানা আবদুল খালেক আজ দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শনিবার আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন, জামিয়াতুল আবরার আল ইসলামিয়া মাদরাসা, রায়পুর, লক্ষ্মীপুরের মুহতামিম, আলোর দিশারী সাহিত্য কাফেলা লক্ষীপুরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক, ঢাকা মুগদা বায়তুল ওয়াদুদ জামে মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ আরাফাত।

তিনি জানান, মাওলানা আবদুল খালেক দীর্ঘকাল থেকেই লক্ষ্মীপুর জেলার রায়পুরে দীনি খেদমতে কর্মরত। তিনি রায়পুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেনে। গেল কয়েকমাস পূর্বে রায়পুর পৌরসভা মেয়র পদে নির্বাচনও করেন।

মৃত্যুর সময় ২ ছেলে ১ মেয়ে ও স্ত্রী রেখে যান। গত কয়েকদিন যাবত অসুস্থ থাকার পর আজ ৩১ জুলাই দুপুর ১টার দিকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ইন্তেকাল করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ