শায়খ আহমাদুল্লাহ।।
হজের মৌসুম শেষ হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা যাদেরকে হজ করার তাওফীক দিয়েছেন, সন্দেহাতীতভাবে তারা সৌভাগ্যবান। অন্যদিকে এই দুনিয়াতে আল্লাহর বহু বান্দা রয়েছেন যারা হজ ও ওমরা করার জন্য অন্তরে প্রচণ্ড আগ্রহ লালন করেন, অথচ হজ অথবা উমরা করার তাওফীক তাদের হয়নি।
আজ আমরা সেসব ভাই-বোনদের জন্য এমন কিছু আমলের কথা বলব, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা হজ এবং উমরার সমান সাওয়াব দেবেন। রাসূল সা.-এর হাদীসের ভাণ্ডার থেকে সেরকম আটটি আমলের কথা উল্লেখ করছি।
এক. প্রথম আমল হলো, ঐকান্তিক ইচ্ছা ও সার্বিক প্রস্তুতি গ্রহণ। অর্থাৎ যে ব্যক্তি হজ অথবা উমরা করার জন্য অন্তরের গভীর থেকে প্রকৃত অর্থেই ইচ্ছা লালন করেছেন এবং তার জন্য বাস্তবে পদক্ষেপও গ্রহণ করেছেন কিন্তু কোনো কারণে তার হজ বা উমরা করা হয়ে উঠেনি, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা হজ বা উমরা না করা সত্ত্বেও হজ ও উমরার সমান সাওয়াব দান করবেন।
নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কোন নেক কাজের দৃঢ় ইচ্ছা পোষণ করে কিন্তু কোন কারণে সেটি করতে পারে না, তার জন্য আল্লাহ তা’আলা সে কাজের পূর্ণ সওয়াব লিখে দেন। (বুখারী ৬৪৯১)
বুখারি ও মুসলিম একযোগে বর্ণনা করেছে যে, তাবুকযুদ্ধ থেকে প্রত্যাবর্তনের পর নবী সা. যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের বলেছিলেন, বহু লোক মদীনায় অবস্থান করেছিল, তোমাদের সঙ্গে সশরীরে যুদ্ধে যোগদান করতে পারেনি; তারা তোমাদের প্রতিটি পদক্ষেপে সশরীরে না থাকলেও বাস্তবিক অর্থে ছিল। তারা তোমাদের মত সাওয়াব অর্জন করেছে।
কারণ তারা তোমাদের সাথে বের হওয়ার জন্য প্রচণ্ড ইচ্ছা লালন করেছিল। তাদের ইচ্ছায় কোনো খাদ ছিলো না। তারা বাস্তবমুখী পদক্ষেপও গ্রহণ করেছেন।
শুধু অসুস্থতা বা গ্রহণযোগ্য কোনো ওজরের কারণে তারা যোগ দিতে পারেনি। আল্লাহ তাআলা তাদের মনের ইচ্ছার কারণে তাদেরকেও তোমাদের সমান সাওয়াব দান করবেন।
আমাদের দেশে প্রতিবছর হজের সময় অনেকে হজে যেতে না পেরে কান্নাকাটি করেন, মন খারাপ করেন। কান্নাকাটি করা তাদের ঈমানের পরিচায়ক, হজের প্রতি আগ্রহ এবং ভালোবাসার আলামত।
কিন্তু এই কথা চিন্তা করে তারা খুশি হতে পারেন যে, ঐকান্তিক ইচ্ছার কারণে আল্লাহ তাআলা তাদেরকে হজের সমান সাওয়াব দান করবেন।
দুই. পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করার জন্য যে ব্যক্তি বাসা থেকে অযু করে বের হন, এই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু তাআলা হজ করার সমান সাওয়াব দান করবেন। এক হাদীসে নবী সা. বলেছ