শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

করোনা: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১ জনের, আক্রান্ত ৯৮৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৮৫ জনের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৫ দশমিক ৩৫ শতাংশ। এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৮৭১ জন। এদিন মৃত্যুবরণ করেছে ১১ জন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৭৮৬টি। নতুন আক্রান্তদের মধ্যে ৬৯২ জন মহানগর এলাকা এবং ২৯৩ জন উপজেলার বাসিন্দা।

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ রাঙ্গুনিয়া উপজেলায়, ৫৭ জন। এছাড়া পটিয়া উপজেলায় ৫৭ জন, বোয়ালখালী উপজেলায় ৩১ জন এবং ফটিকছড়ি উপজেলায় ২৭ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করে ৯৮৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ