বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বইজগতের মানুষের পাশে থাকার আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারিব সুইজা: রাহনুমা ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য—বিপদ ও সমস্যাগ্রস্ত মানুষের জন্য কাজ করা। আপনারা জানেন, করোনা মহামারি তছনছ করে ফেলেছে দেশের প্রায় প্রতিটি খাতকে। কোনো-না-কোনোভাবে ক্ষতিগ্রস্ত আমরা সকলেই। কারও পরিস্থিতি এত নাজেহাল, সব থমকে পড়েছে—বন্ধ উপার্জন! পরিস্থিতি এত নাজুক, কেউ কারও পাশে দাঁড়ানোর নেই।

এমনতর আকস্মিক আঘাতে বিপর্যস্ত প্রকাশনা-সেক্টরও! পর্যদুস্ত এই সেক্টরের অনেক নাম-না-জানা মানুষ! আমরা বইয়ের জগতের মানুষ বলে, তাদের পাশে দাড়ানোই আমাদের আগে উচিত বলে—তাদের পাশে দাঁড়াতে চাই আমরা সবার আগে!

মাশুক রহমান রহ.। বইপাগল একজন অসম্ভব সুন্দর মানুষ। তাকে চিনি আমরা বইপাড়ার অনেকেই, কেউ-কেউ হয়তো চেনে না। মাশুক রহমান শুধু নিজে পড়তেন না, তিনি মনে-প্রাণে চাইতেন—এই পড়াপড়ির ধারা ছড়িয়ে পড়ুক সবখানে—সবার ভেতরে। শুধু চাইতেন না, এজন্য কাজ করতেন! নিজ উদ্যোগে বই পৌঁছে দিতেন মানুষের কাছে—নানান উপায়ে! ভালোবাসতেন আলেমদেরকে; আলেম লেখকদেরকে।

No description available.

আমরা যখন প্রকাশনা-সেক্টরের বিপদগ্রস্ত মানুষদের নিয়ে কাজ করার ভাবছি, আলাপ-আলোচনা করছি, তখনই প্রয়াত হন সুপ্রিয় মাশুক রহমান। আমরা অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হই; আমাদের বইজগত নিয়ে যে মাশুক রহমানের এত আয়োজন, এত ভাবনা ছিল—তার জন্য কিছু করার জন্য আমাদের মন কেঁদে ওঠে! আমাদের মনে হয়, এখন তিনি যে-জগতের বাসিন্দা, সেখানে তার জন্য সওয়াব রেসানি আর মাগফেরাত কামনার চেয়ে বড় কিছু আর হতে পারে না! আমরা সিদ্ধান্ত নিই, প্রকাশনা-সেক্টরের সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই সহায়তা-কার্যক্রম আমরা পরিচালনা করব তার সওয়াব রেসানি এবং মাগফেরাত কামনার উদ্দেশ্যে।

রাহনুমা ফাউন্ডেশনের এই সহায়তা-কার্যক্রমটি পরিচালিত হবে বিসিপের (বাংলাদেশ সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক সমিতি) যৌথ উদ্যোগে। আরও অনেক বিখ্যাত ও গুণীজন আমাদের কাজে যুক্ত হয়ে যেভাবে আনন্দ দিয়েছেন, সাহস জুগিয়েছেন—তাতে আমরা প্রাণিত হয়েছি! মনে হয়েছে, আমরা সবাই সর্বাত্মকভাবে স্ব-স্ব জায়গা থেকে এগিয়ে এলে সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ মিশন অবশ্যই সুন্দর একটি সমাপ্তিতে পৌঁছুবে, ইনশাআল্লাহ ।

এছাড়াও বইয়ের দুটি উল্লেখযোগ্য বড় গ্রà