শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহধর্মিনীর জানাযা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান: হাজার হাজার মানুষের উপস্থিতিতে হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা ও বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহধর্মিণীর জানাযা সম্পন্ন হয়েছে।

বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম ফটিকছড়ির বাবুনগর মাদরাসার মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে ইমামতি করেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বড় ছেলে মাওলানা আইয়ুব বাবুনগরী।

জানাজা শেষে বাবুনগর মাদ্রাসার জামে মসজিদ সংলগ্ন মাকবারায়ে হারুনীতে দাফন করা হয়।

No description available.

জানাযায় হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী, হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলামের সহকারী পরিচালক মাওলানা ইয়াহইয়া, হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলামের মুফতি মাওলানা জসিম উদ্দিন ,নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমী, মুফতি মাওলানা মাহমুদুল হাসান, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়বসহ বিভিন্ন মাদ্রাসা ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ ও রাজনৈতিক-অরাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি বুধবার (৪ আগস্ট) দুপুর ২টায় চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৩ ছেলে, ৮ কন্যা, অসংখ্য নাতী-নাতনী রেখে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ