শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

ইঞ্জিন বিকল হয়ে যাত্রী নিয়ে সাগরে ভাসছে ২ ট্রলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাত্রীসহ ভাসছে দু’টি ট্রলার। মঙ্গলবার রাত ৯টার দিকে কক্সবাজারের নাফ নদীর টেকনাফ-সেনটমার্টিন নৌরুটের সাগর মোহনাসংলগ্ন গোলারচর এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, সন্ধ্যায় যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে একটি এবং টেকনাফ থেকে একটি ট্রলার রওনা দেয়। প্রতিটি ট্রলারে অন্তত ২০ জন করে ৪০ জন যাত্রী রয়েছে।

উভয় দিক থেকে আসা ট্রলার দুটি নাফ নদীর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের সাগর মোহনাসংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে যাত্রী নিয়ে ট্রলার দুইটি ভাসতে থাকে।

রাত ১০টার দিকে প্রশাসনের কাছে ট্রলার দুটি আটকা পড়ার খবর আসে। কোস্টগার্ড সদস্যরা রাতেই জাহাজ নিয়ে ট্রলার দুটি উদ্ধারের ঘটনাস্থলে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ