শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

কর্মহীনদের সহায়তা অব্যাহত রাখতে নেতাকর্মীদের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা আক্রান্তসহ কর্মহীনদের সহায়তা অব্যাহত রাখতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

বুধবার (৪ আগস্ট) দুপুরে দেশের চলমান করোনা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, বৈশ্বিক করোনায় জনজীবন চরম বিপর্যস্ত। অপরদিকে করোনা ও ডেঙ্গু পাল্লা দিয়ে বাড়ছে। সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না কিছুই। স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধ করতে না পারা এর মূল কারণ। সরকারি মশার ঔষধে মশা নিধন হচ্ছে না। এখানেও ভেজাল, ফলে মশা নিধনে ছিটানো ঔষধে মশা মরছে না।

মহাসচিব বলেন, স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধ করতে না পারলে করোনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

তিনি বলেন, করোনা ভাইরাসের প্রতিরোধক টিকা ভ্যাকসিন প্রদানে সরকারের খরচে দুর্নীতি হচ্ছে অবিলম্বে তা বন্ধ হওয়া প্রয়োজন এবং টিকা ক্রয়েও স্বচ্ছতা-জবাবদিহিতা থাকা প্রয়োজন।

তিনি বলেন, করোনা টিকা নিয়ে বাণিজ্য করছে হুইপপুত্র। এধরণের অমানিবক কর্মকান্ড রুখতে না পারলে সরকারের জন্য তা সুখকর হবে না।

তিনি আরও বলেন, সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত এবং অক্সিজেনের অভাবে চিকিৎসা বঞ্চিতদের পাশে নেতাকর্মীদের পূর্বেও ন্যায় সেবাপ্রদান অব্যাহত রাখার আহ্বান জানান।

লাশ কাফন-দাফন কর্মসূচি, অক্সিজেন সেবা, কর্মহীনদের পাশে থেকে সবধরণের সহায়তা প্রদান অব্যাহত রাখতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগি সংগঠন সমূহের জেলা ও মহানগর নেতৃবৃন্দের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন- যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ