সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

ড. আফম খালিদ হোসাইন করোনা আক্রান্ত; দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

দেশের প্রথিতযশা গবেষক আলেম, ইসলামী আলোচক মাওলানা ড. আফম খালেদ হোসাইন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো দিকে বলে জানা যায়।

‘নিজের করোনা আক্রান্তের বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করে মাওলানা ড. আফম খালেদ হোসাইন বলেন, গত একসপ্তাহ আগে আমার করোনা সিনড্রোম দেখা দিলে ডাক্তারের স্মরণাপন্ন হই। পরীক্ষায় আমার করোনা পজেটিভ আসে। বর্তমানে আমি নিজ বাসায় আইসোলিয়েশনে আছি।’

‘শরীর আগের থেকে অনেক ভালোর দিকে। আসা করছি ‍খুব শ্রীঘ্রই সুস্থ হয়ে উঠবো, ইনশাআল্লাহ। আমি আমার সুস্থতার জন্য দেশবাসাীর কাছে দোয়া প্রার্থনা করছি’- বলেন, মাওলানা ড. আফম খালেদ হোসাইন।

কোন ডাক্তারের কাছে অধীনে চিকিৎসা সেবা নিচ্ছেন জানতে চাইলে দেশের এই গবেষক আলেম জানান, চট্টগ্রাম ওয়াসা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মুসলেহ উদ্দীনের তত্ত্বাবধানে আমি চিকিৎসাধীন। তার সার্বিক নির্দেশনা মেনেই বাসায় আইসোলিয়েশনে আছি।

আমার পরিবারের আরো বেশ কয়েকজন সদস্যও করোনা আক্রান্ত ছিলেন। আল্লাহর অশেষ রহমতে তারা এখন সুস্থ আছেন- জানান, মাওলানা ড. আফম খালেদ হোসাইন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ