সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

গত মে ও জুন মাসের সোয়া দুই কোটি টাকা ভ্যাট দিলো গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল বাংলাদেশে ২ কোটি ২৯ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধ করেছে। গত মে ও জুন মাসের ভ্যাটের বৃহস্পতিবার (৫ আগস্ট) রিটার্ন দিয়ে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে এ টাকা জমা করেছে।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, গত মে মাসের ভ্যাট রিটার্নের বিপরীতে ৫৫ লাখ ৭৭ হাজার ৭০৪ টাকা ভ্যাট দিয়েছে গুগল। আর জুন মাসের রিটার্নের বিপরীতে দিয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৮৩২ টাকা। সিঙ্গাপুরের সিটি ব্যাংক-এনএ এর শাখা থেকে ভ্যাটের টাকা পরিশোধ করা হয়েছে।

গত ২৩ মে প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ভ্যাটের নিবন্ধন নেয়। কিন্তু প্রস্তুতির জন্য মে ও জুন মাসের রিটার্ন জমার জন্য সময় চেয়েছিল গুগল। ভ্যাট বিভাগ সেই আবেদনে সাড়া দেয়। এখন ওই দুই মাসের রিটার্ন জমা দিল গুগল।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ন কবির বলেন, ‘গুগলের কাছ থেকে মে ও জুন মাসের ভ্যাট রিটার্ন এসেছে।

এর আগে গত মাসে প্রথমবারের মতো কোনও অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ফেসবুক ভ্যাট রিটার্ন দিয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়।

এমডব্লিউ/