শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভারতের ঐতিহাসিক ১০ দৃষ্টিনন্দন মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ।। মসজিদ মুসলমানদের দলবদ্ধভাবে নামাজ পড়ার জন্য নির্মিত স্থাপনা। মসজিদ মুসলমানদের বিভিন্ন ধর্মীয় কার্যাবলীর প্রাণকেন্দ্র। মুসলমানদের কাছে সবচে’ সম্মানিত মসজিদ হলো তিনটি। যথা- মসজিদে হারাম, মসজিদে নববি এবং মসজিদে আকসা।

মুসলিম সমাজ আবর্তিত হয় মসজিদকে কেন্দ্র করে।ফলে বিশ্বের যেখানে রয়েছে মুসলমানের বাস সেখানেই গড়ে উঠেছে মসজিদ। যেখানে মসজিদ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, সেখানে ব্যবস্থা করা হয়েছে নামাজের স্থানের।

মসজিদ যে শুধু মুসলিম দেশেই রয়েছে তা নয়। মুসলমান দেশ ছাড়াও বিশ্বের অমুসলিম অনেক দেশেই অনেক ঐতিহাসিক মসজিদ রয়েছে।

বিশ্বে মোট মসজিদের সংখ্যা ২৫ লাখের বেশি। মুসলিম এবং অমুসলিম দেশ মিলিয়ে এই সংখ্যা। তবে সবচেয়ে বেশি সংখ্যক মসজিদ রয়েছে প্রতিবেশী দেশ ভারতে। সেখানে মসজিদের সংখ্যা প্রায় তিন লাখ। সাম্প্রতিক এক জরিপে এ তথ্য জানা গেছে। আজ আওয়ার ইসলামের পাঠকদের জন্য ভারতের ১০ টি ঐতিহাসিক মসজিদের ইতিহাস তুলে ধরা হল-

জামে মসজিদ, দিল্লি

১৬৫৮ খ্রিস্টাব্দে দিল্লি'র জামে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। জামে মসজিদ নামে এই মসজিদটি প্রসিদ্ধ। দিল্লির প্রাচীন মসজিদের মধ্যে এটি অন্যতম। এ মসজিদে এক সাথে ২৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

মক্কা মসজিদ, হায়দ্রাবাদ

ভারতের হায়দ্রাবাদের প্রাচীন মসজিদসমূহের মধ্যে অন্যতম মক্কা মসজিদটি। সেখানে বড় মসজিদ সমূহের মধ্যে এটি একটি। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের মিলনস্থল এবং কেন্দ্রীয় শহর হচ্ছে হায়দ্রাবাদ। পবিত্র নগরী মক্কার মাটি দিয়ে এই মসজিদের খিলান নির্মাণ করা হয়েছে। আর এ কারণে এই মসজিদের নামকরণ মক্কা করা হয়েছে।

বারা ইমামবাড়া, লখনৌ

ভারতে দুর্ভিক্ষ চলাকালীন সময়ে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। স্তম্ভ বিহীন এই বৃহৎ মসজিদটি দীর্ঘ দিন যাবত অক্ষত রয়েছে।

জামালি কামালি মসজিদ, দিল্লি

মসজিদটি ১৬০০ শতকের দিকে নির্মাণ করা হয়।দিল্লির মেহরাউলি পার্কে এটি অবস্থিত।

জামিয়া মসজিদ, শ্রীনগর