শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মেজর পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নড়াইলে মেজর পরিচয়ে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে নয়ন কুমার সিংহ নামে এক ব্যক্তি ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় নড়াইল শহরের স্টেডিয়াম এলাকা থেকে এ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

তাদের কাছ থেকে ২৫ হাজার ৫০০ টাকাসহ একাধিক পরিচয়পত্র, নাগরিক সনদপত্র, সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ছাড়াও চাকরি প্রত্যাশীদের অনেক ছবি জব্দ করা হয়েছে।

মেজর পরিচয়দানকারী নয়ন সিংহের বাড়ি নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামে। আর তার দুই সহযোগী হলেন সদরের চিলগাছা রঘুনাথপুর গ্রামের মিজান শেখ ও রঘুনাথপুর গ্রামের আহাদ ফকির।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, তারা দীর্ঘদিন ধরে মেজর ও সেনাবাহিনীর লোক পরিচয়ে নড়াইলের বিভিন্ন এলাকার চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা লুটে নিয়েছে। নড়াইলে নির্মাণাধীন রেলওয়ে প্রকল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে টাকা লুটে নেয় নয়নসহ তার সহযোগীরা।

ওসি আরও জানান, এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, সে ব্যাপারে নয়নসহ তার দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ