শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সালাম দেয়ার ফজিলত ও আদব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাঈম উদ্দীন জামী।।

সালাম আদান-প্রদান, মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সর্বোত্তম মাধ্যম। এর মাধ্যমে যেমন পরস্পরের জন্য দোয়া করা হয়, তেমনি প্রীতিময় সুন্দর সুসম্পর্ক তৈরি হয়।

সালাম (سلام) আরবি শব্দ। এটি تسليم শব্দের ইসমে মাসদার। এর আভিধানিক অর্থ হলো- দোষ ত্রুটি থেকে মুক্ত থাকা। পবিত্র কুরআন মাজিদে سلام শব্দটি শান্তি ও নিরাপত্তা অর্থে ব্যবহিত হয়েছে। যেমন: পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, سلام على موسى وهارون.

পরিভাষায়, ❝আসসালামু আলাইকুম❞ বলে এক মুসলমান অপর মুসলমানের কল্যান কামনা করাকে সালাম ( سلام) বলা হয়।

কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে কথা বলার আগে সালাম দেওয়ার নির্দেশ দিয়ে রাসূল সা. বলেন, السلام قبل الكلم- অর্থাৎ, কথা বলার আগে সালাম দাও।

সালামের মাধ্যমে পরস্পর সহমর্মিতা, ভালোবাসা সৃষ্টি হয়। সালাম দেওয়া সুন্নত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব।

প্রথম সালামের প্রচলন: আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সালাম দেয়ার শিক্ষা দেন। হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের সালাম দেয়ার নির্দেশ দেন। তিনি ফেরেশতাদের সালাম দিলে তারাও সালামের উত্তর দেন।

হাদিসে এসেছে- হজরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলা যখন আদম আ. কে সৃষ্টি করলেন তখন তাকে বললেন, তুমি যাও এবং ঐ যে ফেরেশতামণ্ডলীর একটি দল বসে আছে, তাদের উপর সালাম পেশ কর। আর তারা তোমার সালামের কী জবাব দেয় তা মনোযোগ সহকারে শ্রাবন করো। কেননা, ওটাই হবে তোমার ও তোমার সন্তান-সন্তুতির সালাম বিনিময়ের রীতি।’ সুতরাং তিনি (তাঁদের কাছে গিয়ে) বললেন, ‘আসসালামু আলাকুম’। তাঁরা উত্তরে বললেন, ‘আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ’। অতএব তাঁরা ‘ওয়া রাহমাতুল্লাহ’ শব্দটা বেশি বললেন।’ (রিয়াদুস সালেহিন)

সালামের ফজিলত: ইসলামে সালামে ফজিলত অপরিসীম। সালামের মাধ্যমে যেমন পরস্পরের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা বৃদ্ধি পায় তেমন আল্লাহর নৈকট্য লাভ ও সওয়াব লাভ করা যায়। বিভিন্ন হাদিসে সালামের ফজিলত বর্ণনা করা হয়েছে।

হজরত আবু উমামাহ রা. বর্ণনা করেন, রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘আল্লাহর সর্বাধিক কাছাকাছি মানুষ ওই ব্যক্তি; যে সর্বপ্রথম সালাম দেয়।’ (আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহামদ)

একবার এক ব্যক্তি রাসুলুল্লাহ সা. এর কাছে এসে বললেন, ‘আসসালামু আলাইকুম’। তখন তিনি বললেন, লোকটির জন্য ১০টি নেকি লেখা হয়েছে। এরপর অন্য এক ব্যক্তি এসে (একটু বাড়িয়ে) বললেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা ‘। তখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সালামের উত্তর দিয়ে বললেন, তার