শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় ২০ শিক্ষার্থীকে পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষার্থীদের জামায়াতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে  মসজিদে গিয়ে একটানা ৬০ দিন ফজরের নামাজ ও ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় গাজীপুরের কাপাসিয়ায় ২০ জন ছাত্রকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর মামরদী উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে ছাত্রদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

এমন উদ্যোগ নিয়েছে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মামরদী গ্রামের অধ্যাপক মাওলানা মো. তোফাজ্জল হোসেন ও উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কয়েকজন মুসল্লি।

এই উদ্যোগে ধারণার চেয়ে অনেক বেশি সাড়া পড়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মাওলানা তোফাজ্জল হোসেন জানান, গ্রামের ছাত্রদের মসজিদে এসে জামায়াতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের একটি উদ্যাগ নেওয়া হয়েছে। আমাদের ধারণার চেয়ে অনেক বেশি সাড়া পড়েছে। জামায়াতে নামাজ পড়ার প্রতিযোগিতায় প্রথমে ২৯ জন অংশগ্রহণ করেছিল। শেষ পর্যন্ত ২০ জন ছাত্র সম্পূর্ণভাবে সফল হয়েছে। এরা মাঝে মাঝে গভীর রাতে তাহাজ্জুদ নামাজও আদায় করেছে।

এলাকার বিভিন্ন ব্যক্তি ও কয়েকজন প্রবাসী নামাজ পড়ার প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছেন বলে তিনি জানান।

এ বিষয়টি এলাকায় খুবই প্রশংসিত হয়েছে। বয়স্কদের নিয়েও ভবিষ্যতে এ ধরনের একটি উদ্যাগ নেওয়াও হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ