বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চিকিৎসাবিজ্ঞানে আল-রাজির অনন্য অবদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুসলিম ইতিহাসে যে কজন মনীষী খ্যাতি অর্জন করেন, আল-রাজি তাঁদের অন্যতম। তিনি ৮৬৫ সালে ইরানের রাজধানী তেহরানের কাছে ‘রায়’ নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম ফাখর আদ-দ্বিন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ওমর ইবনে আল-হুসায়েন।

তিনি একজন খ্যাতনামা চিকিৎসক ও দার্শনিক ছিলেন। ছোটবেলা থেকেই আল-রাজি প্রখর মেধার অধিকারী ছিলেন। তেহরানে লেখাপড়া শেষ করে তিনি উচ্চশিক্ষা লাভের জন্য বাগদাদে চলে যান। তখন তাঁর বয়স ছিল ২০ বছর। তেহরানে থাকাকালে আল-রাজি রসায়নশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। বাগদাদে এসে তিনি গ্রিক চিকিৎসাবিজ্ঞান অধ্যয়ন করেন।

এ সময় আল-রাজি ইরানি চিকিৎসাপ্রণালী ও ভারতীয় আয়ুর্বেদশাস্ত্রেও গভীর জ্ঞান অর্জন করেন। এ ছাড়া তিনি পদার্থবিদ্যায় বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। দর্শনশাস্ত্রের প্রতিও তাঁর কম অনুরাগ ছিল না।

শিক্ষাজীবন শেষ করে আবু বকর আল-রাজি কিছুদিন জুন্দেশাপুর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে শিক্ষানবিশ হিসেবে কাটান। এখানে তিনি আলকেমি ও ভেষজতত্ত্বে গভীর গবেষণা করেন। এ সময় চিকিৎসক হিসেবে তাঁর খ্যাতি চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। তখন বাগদাদ শহরে তাঁর সমকক্ষ দ্বিতীয় কোনো চিকিৎসক ছিলেন না।

তিনি কিছুকাল খলিফা আল-মুকতাদিরের প্রধান চিকিৎসক ছিলেন। খলিফার অনুরোধে আল-রাজি কয়েক বছর রায়, জুন্দেশাপুর ও বাগদাদের সরকারি হাসপাতালের অধ্যক্ষ পদে কাজ করেন। এ সময় পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপ থেকে রোগীরা নিরাময়ের আশায় তাঁর কাছে ছুটে আসত।

আল-রাজির চিকিৎসাপ্রণালী ছিল আধুনিক আর শিক্ষাপ্রণালীও ছিল উন্নত। তিনি শিক্ষার্থীদের চিকিৎসা সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দিতেন এবং রোগীর পাশে থেকে তাদের সেবা করার উপদেশ দিতেন। সার্জারি বা শল্যচিকিৎসায়ও আল-রাজির অত্যন্ত সুনাম ছিল। আল-রাজির হাতে চিকিৎসালাভ করাকে রোগীরা আল্লাহর নিয়ামত বলে মনে করত। ফলে আল-রাজির খ্যাতি, সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। এর সঙ্গে তিনি প্রচুর অর্থও কামাই করেন। এভাবে প্রায় ৪০ বছরেরও বেশি সময় চিকিৎসা পেশায় তিনি নিয়োজিত থাকেন।

আল-রাজি শুধু চিকিৎসা পেশায়ই নিয়োজিত ছিলেন না, এ সময় তিনি গবেষণার কাজও করেন। তিনি নানা ধরনের অ্যালকোহলিত স্পিরিট আবিষ্কার করেন। তিনি কৃত্রিম উপায়ে বরফ তৈরি করার প্রণালী উদ্ভাবন করেন। আল-রাজি তাঁর ব্যস্ততার মধ্যেও গ্রন্থ রচনার কাজ করে খ্যাতি অর্জন করেন।

তিনি আলকেমি বিষয়ে ‘