শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল

দৈনিক ওমরা আদায়কারীদের সংখ্যা বাড়ানো হবে ১ লাখ ২০ হাজার পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সৌদি আরবের হজ ও ওমরার সেক্রেটারী আব্দুল আজিজ ওয়াজান জানিয়েছেন বর্তমানে প্রত্যেকদিন ৬০ হাজার জনকে ওমরা করার দেয়ার সুযোগ দেয়া হচ্ছে।

তিনি বলেছেন, ওমরা আদায়কারীদের সংখ্যা ৬০ হাজার থেকে ৯০ হাজার এবং ১ লাখ ২০ হাজার পর্যন্ত বাড়ানো হবে। আল অঅখবারিয়া চ্যানেলের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেছেন, যারা ওমরার অনুমতি পেয়েছেন তাদের কার্যক্রম শুধু তাওয়াফ এবং সাফা মারওয়া সায়ী পর্যন্তই সীমাবদ্ধ নয়; বরং বহিরাগত ও অভ্যন্তরীণ উমরা পালনকারীদের অন্যান্য সব ইবাদত করার অনুমতি দেওয়া হচ্ছে।

এই অনুমতির অধীনে ওমরা আদায়কারীরা মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদীনা মুনাওয়ারায় মসজিদে নববীতে জিয়ারত করতে পারছেন।

তিনি জানিয়েছেন, শনিবার বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে ৫০ ওমরা আদায়কারী সৌদি আরবে পৌঁছবেন। এছাড়া বিদেশি ওমরা যায় কারীদের সংখ্যা দিন দিন বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

এনটি