বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নতুন হিজরি বর্ষের প্রথম জুমায় মসজিদে নববিতে মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

নতুন ইসলামি বছর  ১৪৪৩ হিজরির প্রথম জুমায় অংশ নিতে মসজিদে নববিতে মুসল্লিদের ঢল নেমেছিল গতকাল। একত্রিত হয়েছিলেন আল্লাহ তায়ালার একত্ববাদে বিশ্বাসী হাজার হাজার মুসল্লি।

নতুন ইসলামি বছরের প্রথম জুমায় গতকাল মুসল্লিতে ভরে উঠেছিল মসজিদে নববী। মসজিদে নববী প্রাঙ্গণ এবং গ্যালারিও ভরপুর ছিল মুসল্লিতে। সবার চেহারায় ছিল আপন রবের প্রতি সন্তুষ্টি, অন্তরে প্রশান্তি ও খুশু-খুজুর ছাপ।

এই সময় মসজিদ কমিটির পক্ষ থেকে মুসল্লিদের ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি পালনের প্রতি নির্দেশনা এবং নামাজের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।

হিজরি নতুন বছরের প্রথম জুমায় ইসলামি বিশ্বের শান্তি এবং করোনাভাইরাস থেকে বিশ্ববাসীর মুক্তি কামনা করা হয়।

হিজরি বর্ষের প্রথম জুমায় মসজিদে নববীতে বিপুলসংখ্যক মুসল্লির আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।

সূত্র: আল- আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ