শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ২জনের মৃত্যু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ থেকে>

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ১০ঘন্টার ব্যবধানে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে।
১৩আগস্ট শুক্রবার রাত সাড়ে ১১টায় সুরুজ আলী (১৮) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়। নিহত সুরুজ আলী উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের আব্দুস সালেকের পুত্র।

জানা যায়, রিকশা চালক সুরুজ আলী শুক্রবার সারাদিন রিকশা চালিয়ে রাত সাড়ে ১০টার সময় তার নিজ বাড়িতে যায় এবং ব্যাটারিচালিত রিকশাটি চার্জে দেয়। চার্জে দেওয়ার সময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ১৪ আগস্ট শনিবার সকাল ৯টায় সালেহা খাতুন (৪৫) নামে আরেক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ফুলপুর পৌরসভার সাহাপুর গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী।

জানা যায়, সালেহার টিনের ঘরের বেড়ার সাথে বিদ্যুতের তার জড়িয়ে যায়।পরে সালেহা ওই বেড়ায় ধরলে তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালেহাকে মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ