শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

দেশে করোনায় আরো ১৮৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এক দিনে করোনাভাইরাসে আরো ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেল। এ পর্যন্ত দেশে মোট ২৪ হাজার ১৭৫ জনের প্রাণ গেছে করোনাভাইরাসে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোবাবর সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৩ হাজার নমুনা পরীক্ষা করে আরও ৬ হাজার ৬৮৪ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন।

আগের দিন শনিবারও ৩৩ হাজার নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৮৮৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সে হিসেবে গত এক দিনে শনাক্তের সংখ্যা একটু কমলেও মৃত্যু বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। এই হার আগের দিন ছিল ২০ দশমিক ৬৬ শতাংশ। করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে জুলাই মাসের বড় একটি সময় তা ৩০ শতাংশের উপরে বা আশপাশে ছিল।

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১১ হাজার ৩৭১ জন জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন সুস্থ হলেন।

দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৩০ জন। অর্থাৎ এই সংখ্যক মানুষ এখন নিশ্চিতভাবে করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ