শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত এক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো.জাহাঙ্গীর খান।

এসআই জাহাঙ্গীর বলেন, আজ সকালে খিলক্ষেত বাজার রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তি গুরুতর আহত হন। খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ জানিয়েছে, ট্রেনের ধাক্কায় মারা যাওয়া ব্যক্তি খিলক্ষেত এলাকার ভাসমান অধিবাসী ছিলেন বলে জানা গেছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ