বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

লেবাননে জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের উত্তরাঞ্চলীয় আক্কার শহরে একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। লেবানিজ রেড ক্রসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ঘটনাস্থলে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছে।

এক টুইট বার্তায় রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া বিস্ফোরণে আরও সাতজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

লেবাননে সাম্প্রতিক সময়ে জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহে দেশটিতে বেশ কিছু জ্বালানি ট্যাঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হাসপাতালগুলো সতর্ক করে জানিয়েছে, জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে। যেকোনো সময় তাদের কার্যক্রম বন্ধ করে দিতে হবে।

লেবাননের রাজধানী বেইরুত বন্দরে বিস্ফোরণের এক বছর পেরিয়ে গেছে। কিন্তু ওই বিস্ফোরণের কারণে হওয়া ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি লেবানন।

বেইরুত বিস্ফোরণের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী সাদ আল হারিরি বলেন, বেইরুত বন্দরে চালানো হত্যাকাণ্ডের সঙ্গে আক্কারের হত্যাকাণ্ডের কোনো পার্থক্য নেই। তিনি এই ঘটনার দায়ভার নিয়ে দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন এবং অন্যান্য কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ