শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী ফেরত আসা অব্যহত রয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকাল থেকেই দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, আজ (রোববার) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। অপরদিকে আজ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। তাই ভারতীয় রফতানিকারকরা কোনো পণ্য রফতানি বা আমদানি না করার ঘোষণা দেওয়ায় বন্দরের আমদানি-রফতানিসহ ভেতরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে আগামীকাল সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছেন আব্দুল আজিজ।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. সেকেন্দার আলী জানান, জাতীয় শোক দিবসের কারণে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের অভ্যন্তরে আটকে পড়া যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ