বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইসলামাবাদের ফয়সাল মসজিদে জনসাধারণের প্রবেশে ‘নিষেধাজ্ঞা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত দেশটির সবথেকে বড় মসজিদ, মসজিদে ফয়সালে আপাতত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটিতে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কারণে আপাতত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে হাম টিভির খবরে জানানো হয়েছে।

ইসলামাবাদের ডিসি হামজা শাফকাত-এর পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনসমাগমের কারনে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে; এজন্য ফয়সাল মসজিদকে আপাতত জনসাধারণের জন্য বন্ধ করা হচ্ছে।

প্রসঙ্গত, ফয়সাল মসজিদ পাকিস্তানের বৃহত্তম মসজিদ, যা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত।

মসজিদটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। তুর্কি স্থপতি ভেদাত ডালোকে এর ডিজাইন করেন। মসজিদটি দেখতে অনেকটা মরুভূমির বেদুঈনদের তাঁবুর মতো।

সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ এই মসজিদ নির্মাণে সমর্থন এবং অর্থ সাহায্য প্রদান করেছিলেন। তাই এই মসজিদটি শাহ্‌ ফয়সালের নামে নামকরণ করা হয়।

এই মসজিদটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ। ১৯৮৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মসজিদটি পৃথিবীর বৃহত্তম মসজিদ ছিলো। পরবর্তীতে মরক্কোর কাসাব্লাঙ্কায় হাসান ২ মসজিদ নির্মাণ হলে ফয়সাল মসজিদ তার অবস্থান হারায়।

সূত্র: হাম টিভি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ