শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ওয়াইফাই রাউটার হিসেবে ব্যবহার করা যাবে স্মার্টফোন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পথে চলতে চলতে মোবাইল ডাটা শেষ হয়ে গেলে কিংবা এমন কোথাও গেলে যেখানে ওয়াইফাই সুবিধা নেই আর সমস্যায় পড়ার কিছু নেই। আশেপাশের কোনো বন্ধু, পরিচিত কিংবা কাউকে বলে তার মোবাইলে হটস্পট অন করে সেটিকে ওয়াইফাই রাউটার হিসেবে ব্যবহার করা যাবে।

মুঠোফোনের থ্রি-জি বা ফোর-জি ডেটা প্যাক ওয়াইফাই সংযোগ হিসেবে শেয়ার করা যায় অন্যান্য ডিভাইসে। অনেক ফোনেই অবশ্য ওয়াইফাইয়ের পাশাপাশি ব্লুটুথ বা ইউএসবির মাধ্যমেও ইন্টারনেট ডেটা শেয়ার করা যায়।

পর্দার ওপরের দিক থেকে সোয়াইপ করে নামালে শর্টকাট মেনু দেখাবে। সেখান থেকে হটস্পটে ট্যাপ করুন। আর হটস্পট না পেলে পেনসিল আইকন অর্থাৎ এডিট অপশনে ট্যাপ করে কুইক সেটিংসে হটস্পট আনতে পারবেন।
মুঠোফোনের ইন্টারনেট ডেটা প্যাক শেয়ার করার সুযোগ আছে অ্যান্ড্রয়েডে। সে ক্ষেত্রে স্মার্টফোনটিকে ওয়াইফাই হটস্পট বানানো হয়। আর অন্যান্য ডিভাইস যেমন মুঠোফোন, ট্যাব বা কম্পিউটার সেই হটস্পটের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হতে পারে।

প্রথমবার ব্যবহারের আগে হটস্পট সেটআপ করে নিন। যথারীতি ওপর থেকে সোয়াইপ করে নিচে নামিয়ে হটস্পট আইকন কিছুক্ষণ হোল্ড করে থাকুন। এতে হটস্পট মেনু দেখাবে। মোর সেটিংস অপশনে ট্যাপ করে সেটআপ ওয়াইফাই হটস্পট নির্বাচন করুন। এবার নেটওয়ার্কের নাম দিন।

সিকিউরিটিতে নান অপশনটি নির্বাচন করে দিলে হটস্পটে যুক্ত হতে কোনো পাসওয়ার্ড লাগবে না। আর ডব্লিউপিএ২ পিএসকে নির্বাচন করলে হটস্পটে যুক্ত হওয়ার সময় পাসওয়ার্ড চাইবে। নিচের অংশে সেই পাসওয়ার্ড দিতে হবে। নিরাপত্তার জন্য সব সময় পাসওয়ার্ড ব্যবহার করতে বলা হয়। কিছু ক্ষেত্রে ব্যান্ড নির্বাচন করতে হতে পারে। বহুল ব্যবহৃত ২.৪ গিগাহার্টজ ব্যান্ড নির্বাচন করে দিতে পারেন। এরপর সেভ করুন।

এবার ওয়াইফাইয়ে যেভাবে যুক্ত হয়, ঠিক সেভাবেই যুক্ত করতে হবে। যে ডিভাইস থেকে যুক্ত হতে চান, সেটির ওয়াইফাই চালু করুন। এরপর হটস্পটের নাম নির্বাচন করুন, পাসওয়ার্ড দিন এবং কানেক্ট করুন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ