মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

নিয়ম করে প্রতিদিন ১৫ মিনিট করে হাঁটছেন? কম সময়েও কী কী উপকার হচ্ছে জেনে নিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্যস্ত জীবনে শরীরচর্চা করার সময় পাচ্ছেন না? কিন্তু সারা দিনে ১৫ মিনিট তো বের করতেই পারেন। ব্রিস্ক ওয়াক বা জোরে হাঁটলে ১৫ মিনিটেও উপকার পেতে পারেন। অনেকেই মনে করেন, ওই টুকু হেঁটে আর কী লাভ হবে? আর সেই কারণেই কোনও রকম শরীরচর্চাই তাঁদের করা হয় না। কিন্তু জেনে রাখুন, এই অল্প সময় হাঁটলেও আপনার কী কী উপকার হতে পারে।

১। ল্যানসেট পত্রিকায় প্রকাশিত এক গবেষণা বলছে, রোজ ১৫ মিনিট হাঁটলেও আয়ু ৩ বছর পর্যন্ত বেড়ে যেতে পারে।

২। দুপুরের খাবার বা রাতের খাবার খাওয়ার পর ১৫ মিনিট হাঁটলে রক্তে শর্করা মাত্রা কম হতে পারে। এমনকী, যাঁরা প্রত্যেকদিন ৪৫ মিনিট করে সকালে হাঁটছেন, তাঁরা যদি একটানা অতক্ষণ না হেঁটে প্রত্যেকটা মিলের পর ১৫ মিনিট করে হাঁটতে পারেন, তা হলে বেশি উপকার পাবেন।

৩। প্রাপ্তবয়স্কদের প্রত্যেকদিন অন্তত ৩০ মিনিট শরীরচর্চা করা উচিত। কিন্তু অনেকেই সেই লক্ষ্য পূরণ করতে পারেন না। ওজন ঝরানোর জন্য শুধু ১৫ মিনিট হাঁটলে চলবে না। তবে যে ক্যালোরিগুলি এমনি ঝরবে না, সেগুলি ঝরানোর জন্য ১৫ মিনিটও যথেষ্ট। তবে এইটুকু শরীরচর্চার যদি রোগা হতে হয়, তা হলে হাঁটার পাশাপাশি লো-ক্যালোরি ডায়েটও করতে হবে।

৪। হৃদরোগ, টাইপ-টু ডায়াবিটিসের মতো কিছু দীর্ঘকালীন রোগের আশঙ্কা কমে হাঁটায়। তাই যত কম সময়ের জন্যেই হোক না কেন, সুযোগ পেলেই হেঁটে নিন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ