শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘মালিবাগে মসজিদ রক্ষার আন্দোলনে ৪ শহীদের খুনিদের বিচার না হওয়া হতাশার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল আমিন বলেছেন, ২০০২ সালের ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জোট সরকারের বিকৃত রুচিধারী কিছু ক্ষমতা লোভী হায়েনার হাতে রক্তে রঞ্জিত হয়েছিল মালিবাগ বায়তুল আজিম জামে মসজিদ। মসজিদকে অবৈধভাবে মার্কেটে রুপান্তরিত করার প্রতিবাদে জড়ো হওয়া জনতার ওপর অতর্কিত গুলি চালিয়ে মুহুর্তেই চারটি তাজা প্রাণ শহীদ করে এবং ইট পাটকেল নিক্ষেপ ও গুলি চালিয়ে প্রায় অর্ধশতাধিক বিক্ষুব্ধ তাওহীদী জনতাকে রক্তে রঞ্জিত করেছিল। কিন্তু খুবই পরিতাপের বিষয় হলো যে, সেই মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনার জন্য অনুশোচনাও করেনি বিএনপি জোট সরকার। আহত ও নিহত শহীদ পরিবারগুলো এখনো পায়নি কোন সুবিচার। বাংলাদেশের মত একটি মুসলিম রাষ্ট্রে মসজিদ রক্ষার আন্দোলনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার এখনো না হওয়া খুবই হতাশার। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং খুনি ও হুকুম দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

শনিবার (১৫ আগস্ট) ঢাকার মালিবাগে বায়তুল আজিম শহীদী জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর আয়োজিত "মালিবাগ মসজিদ রক্ষার আন্দোলনে শাহাদাত বরণকারীদের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবী জানান।

তিনি আরো বলেন, সেই মর্মান্তিক ঘটনায় জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইশা ছাত্র আন্দোলনের কর্মী, মালিবাগ জামিয়ার ছাত্র শহীদ হাফেজ আবুল বাশার, সদস্য ও চৌধুরী পাড়া মাদরাসার ছাত্র শহীদ রেজাউল করীম ঢালী, শহীদ ইয়াহইয়া ও শহীদ জয়নাল আবেদীন জালিমের নিষ্ঠুর ও নির্মম আঘাতে শাহাদত বরণ করে। ঘটনার পরদিন ঢাকার মুক্তাঙ্গনে ইশা ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত গণজমায়েতে পীর সাহেব চরমোনাই রহ. জোট সরকারের কাছে খুনী তৌফিক ও ছাত্রদল নেতা হানিফসহ খুনিদের গ্রেফতার করে অবিলম্বে বিচার, ঘটনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, সরকারী খাস জমিতে অবস্থিত মসজিদগুলোকে সংশ্লিষ্ট মসজিদের নামে ওয়াকফকরণ এবং শহীদ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানসহ চার দফা দাবি পেশ করলেও কোন দাবিই আমলে নেয়নি বিএনপি জোট সরকার; এমনকি তাদের মাঝে ন্যুনতম অপরাধবোধও সৃষ্টি হয়নি।

ইশা ছাত্র আন্দোলন-ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মাদ আরমান হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাঈম বিন জামশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আমেলার কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখার সভাপতি ও বাইতুল আজিম শহিদি জামে মসজিদের সহ সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার মুন্সি। এছাড়াও নগর উত্তরের সাংগঠনিক সম্পাদক এম মাইদুল হাসান সিয়ামসহ নগর আমেলা ও থানার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ