শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

লঞ্চ-স্পিডবোটে সন্ধ্যার পর পদ্মা পারাপারে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে সন্ধ্যা সাড়ে ৬টার পর যাত্রীবাহী নৌযান (লঞ্চ ও স্পিডবোট) চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সন্ধ্যা সাড়ে ৬টার পর কোনো নৌযান শিমুলিয়া, বাংলাবাজার, মাঝিকান্দি ঘাট ত্যাগ করতে পারবে না।

সোমবার (১৬ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌযান চলাচল সম্পর্কিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বর্ষা মৌসুমে পদ্মা নদীতে উজান থেকে নেমে আসা পানির চাপ বৃদ্ধির কারণে শিমুলিয়া, বাংলাবাজার, মাঝিকান্দি ও কাছাকাছি এলাকায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষিতে নৌদুর্ঘটনা পরিহার ও জানমালের নিরাপত্তার স্বার্থে জারিকৃত রুট পারমিট ও সময়সূচি অনুযায়ী চলাচলকারী যাত্রীবাহী নৌযানকে সকাল সাড়ে ৬টা থেকে চলাচল শুরু করে বর্ণিত তিনটি লঞ্চঘাট ত্যাগের সর্বশেষ সময়সীমা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নির্ধারণ করা হলো। কোনো যাত্রীবাহী নৌযান সন্ধ্যা সাড়ে ৬টার পর ঘাট ত্যাগ করতে পারবে না।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ