শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষমতা হারানোর আতঙ্কে ও ৩০ ডিসেম্বরের মধ্যরাতে নির্বাচনের পর সরকারের দুঃশাসন যেন আরও তীব্র মাত্রা লাভ করেছে। রোববার (১৫ আগস্ট) এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বলেন।

ফখরুল বলেন, ক্ষমতা হারানোর আতঙ্কে আওয়ামী সরকার দেশকে বিএনপি শূন্য করতে মাঠে নেমেছে। স্বৈরাচারী সরকার বিএনপির নেতাকর্মী এবং প্রতিবাদী জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে দেশব্যাপী ভয় ছড়িয়ে দিচ্ছে, যাতে সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস না করে।

তিনি বলেন, জনসমর্থনহীন সরকার মানুষের জানমালের নিরাপত্তাকেও চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনে দেশের মানুষ আজ বাকরুদ্ধ। অশুভ আশঙ্কা, আতঙ্ক ও ভয়ের এক দুর্বিষহ পরিবেশ জনজীবনকে সারাক্ষণ উদ্বিগ্ন করে রেখেছে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার আদালত থেকে জামিন লাভ সত্ত্বেও তাকে বিভিন্ন কায়দায় জেল থেকে মুক্তি বিলম্বিত করা হচ্ছে। এছাড়া ছাত্রদলের সহ-সভাপতি ও বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানকে মিথ্যা মামলায় গ্রেফতার তরুণ নেতৃত্বকে ধ্বংস করার নিরবচ্ছিন্ন অংশ।

তিনি আরও বলেন, মহামারিকালেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্মম দমন-নিপীড়ন চালিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বহু ত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রটিতে বাকশালি শাসন কায়েম করতে দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, নির্দয় আচরণের পাশাপাশি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের, জামিন লাভের পর মুক্তি পেতে বাধা ইত্যাদি ঘৃণ্য নজীর স্থাপন করেছে আওয়ামী সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ