মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

আগামী বৃহস্পতিবার কাকরাইল মসজিদে ডাক্তারদের জোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: আগামী বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাজধানীর কাকরাইল মসজিদে ডাক্তারদের নিয়ে তাবলিগের জোড় অনুষ্ঠিত হবে। ডাক্তারদের নিয়ে অনুষ্ঠিতব্য তাবলিগের এ জোড়ের বিষয়ে মাদরাসা উলুমী দীনিয়া মালওয়ালী মসজিদ (কাকরাইল মসজিদ) এর পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে গত ৯ আগস্ট (সোমবার)।

তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শূরা মাওলানা মুহাম্মদ জুবায়ের স্বাক্ষরিত সে ঘোষণায় বলা হয়েছে, ‘আল্লাহপাকের ফজল ও করমে সবাই ভাল আছেন ও দ্বীনের খেদমতে মশগুল আছেন।’

‘গত বছরের ন্যায় এবারও ডাক্তারদের জোর আগামী ১৯ আগস্ট ২০২১ সাল, রোজ: বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কাকরাইল মসজিদে অনুষ্ঠিত হবে। দেশের সকল জেলার নতুন পুরাতন সকল সরকারি বেসরকারি এমবিবিএস, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক ডাক্তারদের এই জোড়ে অংশ নেয়ার জন্য আহবান জানানো হয়েছে। জোড়ে কারগুজারী ও তাবলীগের বিষয়ে কথা হবে বলেও জানানো হয়েছে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ