শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে কারখানাকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে এক ওয়াশিং কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান মঙ্গলবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের শাহ আলম বাড়ী এলাকার নুর ওয়াশিং প্ল্যান্ট কারখানাটি ইটিপি বন্ধ রেখে ওয়াশিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধন করে আসছিল।

মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট থান্দার কামরুজ্জামান এর নেতৃত্বে সেখানে পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় পরিবেশ দূষণের দায়ে ওই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও যথাযথভাবে ইটিপি নির্মাণ ব্যতীত কারখানাটির ওয়াশিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

অভিযানকালে গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিনসহ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ