বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

তালেবানকে ইসলামিক বিধান মানার আহ্বান জানালো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে ও ইসলামিক বিধান অনুসরণ করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। রবিবার তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এই আহ্বান জানানো হয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কোনও ধরণের হস্তক্ষেপ ছাড়াই আফগান জনগণের ইচ্ছার পাশে থাকবে রিয়াদ। এতে বলা হয়, ‘সৌদি আরব আশা করে, ইসলামের মহান আদর্শের ভিত্তিতে... তালেবান আন্দোলন এবং সকল আফগান পক্ষ নিরাপত্তা, স্থিতিশীলতা, জীবন ও সম্পদ রক্ষায় কাজ করবে।’

মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার জানিয়েছে তারা আফগানিস্তানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চায়। এছাড়া দেশটি থেকে কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার বিদেশি কর্মীদের সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলেও জানায় কাতার।

২০১৩ সাল থেকে দোহায় তালেবান কার্যালয় রয়েছে। মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্র-তালেবান স্বাক্ষরিত চুক্তিতেও বড় ভূমিকা রেখেছে তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ