শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নারী ক্ষুদ্র ব্যবসায়ী-শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

নারী ক্ষুদ্র ব্যবসায়ী ও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মুহা. ইকরামুল হক টিটু ২৫০ নারী ক্ষুদ্র ব্যাবসায়ী এবং ৬০ জন নারী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতার চেক তুলে দিয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১২ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়রের দপ্তর কক্ষে এ সহায়তার চেক প্রদান করা হয়।

জানা যায়, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫০ জন নারী ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যাবসা উন্নয়নে প্রতিজন এককালীন ১০ হাজার টাকা এবং ৬০ জন নারী শিক্ষার্থীর শিক্ষা সহায়তায় এবং বাল্য বিবাহ রোধে প্রতিজন ৪ হাজার ৫০০ টাকা করে ২ বারে মোট ৯ হাজার টাকা পাবেন।

চেক প্রদান অনুষ্ঠানে মসিক মেয়র ইকরামুল হক টিটু ছাড়াও আরো উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের সচিব রাজীব সরকার, সমাজ কল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা, টাউন ম্যানেজার হেনা ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ