বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

বিশ্বে করোনায় আরো ৭ হাজার ৬১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: টানা চার দিন বিশ্বে করোনায় মৃত্যু কমেছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৭ হাজার ৬১১ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২০ হাজার ৪০৫ জন। করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার (১৬ আগস্ট) মারা যান আরও ৮ হাজার ৯৫ জন এবং আক্রান্ত হন ৪ লাখ ৬৮ হাজার ৮৮৬ জন। রোববার (১৫ আগস্ট) মারা যান ৮ হাজার ৬৫০ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ৪৬ হাজার ২২ জন।

শনিবার (১৪ আগস্ট) মারা যান ১০ হাজার ১৫৫ জন এবং আক্রান্ত হন ৭ লাখ ২১ হাজার ৩৯৬ জন। ফলে পরপর চারদিন বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান নিন্মমুখী।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪৩ লাখ ৮৩ হাজার ৪৯৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার ৬৪৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৪২৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ৯৮৬ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ৭৮৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২২ লাখ ৪৯ হাজার ৯০০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩২ হাজার ১২২ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৩৭ লাখ ৮ হাজার ৬০১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৫৮১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ