শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ভাসানচর পালানো ১১ রোহিঙ্গার লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর ভাসানচর থেকে সমুদ্রপথে পালানোর সময় নৌকা উল্টে নিখোঁজ ১১ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকাল পর্যন্ত কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা মিলে গভীর সমুদ্র ও সন্দ্বীপ উপকূল থেকে এসব রোহিঙ্গার লাশ উদ্ধার করেন বলে জানানো হয়।

শুক্রবার গভীর রাতে ইঞ্জিনচালিত নৌকায় করে ভাসানচর থেকে রোহিঙ্গারা পালানোর সময় গভীর সমুদ্রে সেটি ডুবে যায়। এরপর থেকে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালায়।

কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পর্যন্ত মোট ১১ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুই দিন আগে নৌবাহিনী গভীর সমুদ্র থেকে একজনের লাশ উদ্ধার করে।

তিনি জানান, কোস্টগার্ড সোমবার থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত সমুদ্র ও সন্দ্বীপ উপকূল থেকে আটজনের লাশ উদ্ধার করে। এছাড়া সন্দ্বীপ থানা পুলিশও উপকূল থেকে দু্ই জনের লাশ উদ্ধার করেছে।

উদ্ধারকৃতদের মধ্যে দুই জন মহিলা, পাঁচজন শিশু রয়েছেন। সন্দ্বীপ থানার ওসি বশির আহমদ খান জানান, তাদের ঊপকূলে লাশ ভেসে থাকতে দেখে উদ্ধার করে কোস্টগার্ডকে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা শাহ আলম বলেন, উদ্ধার করা লাশ ভাসান চরে রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন সময়ে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গারা দালালের মাধ্যমে নৌকায় করে সমুদ্র পাড়ি দিয়ে চট্টগ্রামে আসার চেষ্টা করে।

বেশ কয়েকদফায় ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সদস্যদের চট্টগ্রামে আটক করেছে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ